সোনাগাজীতে মুছাপুরের ডাকাত সর্দার নিজামের লাশ উদ্ধার | বাংলারদর্পন

সোনাগাজী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রাম থেকে আজ বুধবার ভোর ৩ টায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার নাম নিজাম উদ্দিন বৈজ্ঞা (৪০)। সে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মধ্যম মুছাপুর গ্রামের জামাল উদ্দিন এর ছেলে।

তবে নাজিরপুর এলাকাবাসী জানায়, রাত আনুমানিক ১০ টার দিকে তিনটি গুলির শব্দ শুনে তারা পুলিশকে খবর দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বাংলারদর্পনকে বলেন ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দুদল ডাকাতের সংঘর্ষে সে নিহত হয়েছে বলে জানান ওসি।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বাংলারদর্পনকে বলেন,নিজাম উদ্দিন তালিকাভুক্ত সন্ত্রাসি ও অান্তঃজেলা ডাকাত দলের সদস্য। কিছুদিন আগে সে জেল থেকে মুক্তি পেয়ে আবারো সোনাগাজী এবং কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকার ডাকাত দলের সাথে সক্রিয় হয়। দুদিন আগে তার পরিবার অভিযোগ করেছিল তাকে এলাকা থেকে তুলে নিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে সোনাগাজী ও কোম্পানীগঞ্জ থানায় অবৈধ অস্ত্র ও ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, নিজামের সহযোগি রামপুর গ্রামের ডাকাত শাহাদাত হোসেন কিছুদিন আগে পুলিশের গুলিতে নিহত হয়।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *