মোশারফ হোসেন, খাগড়াছড়ি :
করোনা ভাইরাস এর কারনে ক্ষতিগ্রস্ত দোকানদার দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন রামগড় পৌরসভার মেয়র কাজী শাহজাহান রিপন।
আজ শনিবার সকাল ৯ টা হতে রামগড় বাজারের দোকানদারদের হাতে হাতে ১০ কেজির চাউলের ব্যাগ তুলেদেন পৌর মেয়র।
এসময় মেয়র বলেন রামগড় পৌরসভার সকল দোকানদার দের মাঝে প্রধানমন্ত্রীর উহার পৌঁছে দেয়া হবে, আজ প্রথম দিন রামগড় বাজারের ও মাস্টার পাড়া বাজারের সকল দোকানদার দের মাঝে পৌঁছানো হচ্ছে।
বিতরন কালে রামগড় বাজার কমিটির সভাপতি আবুল হাসেম খা, কাউন্সিলর শামিম সহ রামগড় পৌরসভার কর্মকর্তা -কর্মচারী বৃন্ধ উপস্থিত ছিলো। বাংলারদর্পন