ফেনীতে নবান্ন উৎসবে বাংলা সংস্কৃতির নজরকাড়া অায়োজন

অাবদুল্যাহ রিয়েল, ফেনী থেকে :প্রকাশ- ১৬ নভেম্বর১৬।
অগ্রহায়নের প্রথম দিন, নতুন ফসল ঘরে তোলার দিনে ফেনী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে নবান্ন উৎসব।

মঙ্গলবার বিকালে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এ প্রতিপাদ্য বিষয়ে আয়োজিত উৎসবের শুরুতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সাজানো হয় নারী পরিচালিত ১০ পিঠার স্টল। এসব স্টলে দেশীয় সংস্কৃতির নানা প্রকারের বাহারী পিঠায় নজর কাড়ে অতিথি ও দর্শনার্থীদের। অনুষ্ঠানে মনোমুগ্ধকর যেমন খুশি তেমন সাজো এবং সংগীত নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। বিকালে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আমিন উল আহসান।

দেশীয় সংস্কৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেছেন, নবান্ন উৎসব আমাদের বাঙালী সংস্কৃতির ঐতিহ্য। আমাদের সন্তানদের এসব সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে হবে। এ সংস্কৃতি লালন করতে হবে। দেশীয় সংস্কৃতি লালনে এখন থেকে ফেনীতে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশীয় সুস্থ সংস্কৃতি লালন করলে আগামী প্রজম্ম বিপদগামী হবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ফাতেমা আফরোজ। শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার এসএমটি কামরান হাসানের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী সদস্য রাশেদ মাযহার অনুষ্ঠান সঞ্চালনা করেন। শেষে তিনটি ইভেন্টে বিজয়ী ২১ জনকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *