দুই সাংবাদিকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রতিবেদক :
সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রঞ্জুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অপরদিকে সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৯ এপ্রিল) এক শোক বার্তায় শোক ও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় দৈনিক জনতার সাবেক সম্পাদক খোন্দকার মোহিতুল ইসলাম মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মারা যান। এদিকে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে উত্তরা রিজেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবীর খোকন।

শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, দৈনিক জনতা ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা ও দ্য ডেইলি অবজারভারে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সাংবাদিককে হারালো। তার পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, হুমায়ুন কবীর খোকন ছিলেন একজন গুণী সাংবাদিক, সদা হাস্যোজ্জ্বল ও বিনয়ী। এ গুণী সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজে বিরাজ করছে এক শূন্যতা ও মনোবেদনা। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *