সোনাগাজী প্রতিনিধি :
মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বৃহষ্পতিবার প্রথম প্রহর থেকে ফেনীতে লকডাউন চলছে। বাসা বাড়ীতে কোয়ারেন্টিনে আছেন সকল শ্রেণী পেশার মানুষ। চলমান পরিস্থিতিতে চরম অর্থ সংকটে সোনাগাজী পৌর এলাকার দিন মজুর, রিক্সা-ভ্যান চালকসহ নিম্ম আয়ের লোকজন। এ জন্য ব্যাক্তিগত উদ্যোগে ওইসব দুস্থদের মাঝে চাল, ডাল, মুড়ি এবং আলু বিতরণ করেন সোনাগাজী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন ।
তিনি সামাজিক যোগাযোগাগের মাধ্যম ফেসবুকে নিজের মোবাইল নাম্বার দিয়ে ঘোষনা দেন যে , যদি কোন দুস্থ অসহায় নারী পুরুষ খাবার সংকট হয় আমাকে ফোনে জানাবেন । আমি আপনার বাড়ীতে খাবার পৌছে দিব। বৃহষ্পতিবার সকালে পৌরসভার চর গনেশ ও তুলাতুলি গ্রামের কয়েকটি বাসায় খাবার পৌছে দেন পৌরসভার কর্মচারীরা।
তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাবার বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, পৌরসভার নাগরিকদের প্রতি অনুরোধ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অবশ্যই ঘরে থাকতে হবে। তাহলেই ইনশাল্লাহ আমরা করোনা মোকাবেলা করতে পারবো। বাংলারদর্পন ।