বিশেষ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার বাখরিয়া মৌজায় ওয়ারীশসুত্রে মালিক হয়ে ২৮ শতক ভুমিতে ভোগ দখলে আছেন ছানু বিয়ার ওয়ারীশগণ। কিছুদিন পুর্বে অসাধু ভুমি কর্মকর্তাদের সহযোগীতায় বিএস জরিপে নিজেদের নামে খতিয়ান সৃজন করেন বাখরিয়া জিন্নত আলী হাজী বাড়ীর সিরাজুল হক ও তার স্ত্রী বদরের নেছা। খতিয়ান সৃজনের পর থেকে তারা উক্ত জমি দখলে নেয়ার পায়তারা করছেন।
এ ঘটনায় ছানু বিয়ার ওয়ারীশ হাছিনা খাতুন, আঙ্কুরের নেছা, জাহেদা খাতুন , পেয়ারা বেগম, রাজন উদ্দিন , মোহাম্মদ ইব্রাহীম , এরশাদ উল্লাহ ও মোহাম্মদ হানিফ বাদী হয়ে ফেনী আদালতে মামলা করেন। মোহাম্মদ ইব্রাহীম বলেন, নালীশি ভুমিতে স্বত্ব ঘোষনা চেয়ে আদালতে মামলা দিয়েছি এবং নিষেধাজ্ঞা চেয়ে মামলা দিবো । আশাকরি আদালতে ন্যায় বিচার পাবো। তিনি আরো বলেন তারা দখল বাজ। তাদের একটা সংঘবদ্ধ চক্র বাখরিয়া গ্রামে আরো অনেকের জমি রেকর্ড করে দখল করেছে। ভুমি মালিক হেদায়েত উল্লাহসহ অনেকে মামলা করেছেন।
এ ব্যপারে সিরাজুল হকের ছেলে সাইফুল ইসলাম বলেন, আমরা আমাদের ওয়ারীশি জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখলে আছি । মামলার বিষয়ে এবং বাদীদের বিষয়ে কিছুই জানিনা।