নবাবপুরে বীর মু্ক্তিযোদ্ধা খাজা আহম্মদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ফেনী’ প্রতিনিধি :
সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বীর মু্ক্তিযোদ্ধা খাজা আহম্মদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোর’আন খমত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ- লিপটন। ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক-আমজাদ হোসেন বিপ্লব এর সঞ্চালনায় স্থানীয় ইউপি সদস্য, আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারন করেন।

বীর মু্ক্তিযোদ্ধা খাজা আহম্মদ সোনাগাজী থানা সংগ্রাম পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি আমৃত্যু নবাবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ১৯৮৫ সালের ৭ জানুয়ারী মাত্র ৫৫বছর বয়ষে তিনি (খাজা আহম্মদ) মৃত্যুবরন করেন।

মরহুম খাজা আহম্মদ সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ- লিপটন এর পিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *