ইরাকের পর কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ
কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশটির আরিফজান সামরিক ঘাঁটি থেকে তিন দিনের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছেন তারা।

বুধবার (৮ জানুয়ারি) ক্যাম্পের মার্কিন অধিনায়কের কাছ থেকে এ চিঠি প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করে বলে মন্ত্রীর বরাত দিয়ে জানায় দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কেইউএনএ)।

প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মানসুর আল-আহমেদ আস-সাবাহ বলেন, ‘ক্যাম্প আরিফজান থেকে এ ধরনের পত্র পাওয়া অপ্রত্যাশিত ছিল এবং বিস্তারিত তথ্যের জন্য আমরা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই কুয়েত থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত এলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *