মাসুম বিল্লাহ >>>
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর ফুলতলী সেতু এখন ফুলছড়ি খালে, সেতুতে বাঁশ রেখে যাতায়াত রেখে করেন স্থানীয়রা। দুর্ভোগ দেখার কেউ নেই.!
উত্তর সতর ও দক্ষিন সতর গ্রামের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সেতুটির বেহাল দশা। পিকাপ, ট্রাকটর, মাইক্রো, সিএনজি, রিক্সা চলাচল বন্ধ। এ খবর জানা নেই কারো। এ সেতু দিয়ে সতর দারুল উলুম মাদরাসা, দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর চলাচলের এক মাত্র সেতু।
এলাকাবাসী জানান, এই ফুলতলী এলাকার ৫ টি সেতু এখন ফুলছরি খালের বুকে বিলিন হয়ে গেছে। এই ৫ সেতুর মধ্যে একটি সেতু সংস্কার জনগুরুত্বপূর্ণ।