বিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহন : বসতভিটা রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সোনাগাজী ( ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম বড়ধলি মৌজায় এক হাজার একর জমির উপর নির্মিত হচ্ছে বায়ু ও সৌর বিদ্যুৎ প্রকল্প । উক্ত প্রকল্পের পাশে আরও একটি সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করছে সরকার। উক্ত প্রকল্পের জন্য দক্ষিন চর ছান্দিয়া ও পুর্ব বড়ধলী মৌজায় ৫শ একর জমি অধিগ্রহন করবে সরকার। গত বৃহষ্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভুমি জরিপকালে বসতভিটায় পিলার স্থাপনের সময় সংশ্লিস্ট কর্মকর্তাদের বাধা দেয় স্থানীয়রা।

Jpeg

 

শুক্রবার সকালে দক্ষিণ চর ছান্দিয়া হামু মাঝির শিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ভুমি মালিকরা। সমাবেশে বক্তব্য দেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, আওয়ামীলীগ নেতা ও ভুমি মালিক নুরুল করিম সাইফুল , আইয়ুব আলী, মনোয়ার হোসেন, নুরুল হক, আবদুর রাজ্জাক, জোস্না আক্তার, আবদুল মান্নান মোনায়েম , জীবন আরা প্রমূখ।

বক্তারা বলেন, বাহিরের চর এলাকায় হাজার হাজার একর অনাবাদি জমি রয়েছে। সেখানে সরকার যতখুশি জমি অধিগ্রহন করতে পারেন। দক্ষিন চর ছান্দিয়া ও পুর্ব বড়ধলী মৌজায় গনবসতি রয়েছে। গত ৪০বছরে উক্ত মৌজায় ৫শতাধিক বসতভিটা, সরকারি প্রাথমিক স্কুল, মাদ্রাসা, মসজিদ, গরু মহিষের খামারসহ বহু স্থাপনা গড়ে উঠেছে । এখানে অধিগ্রহন করারমত জমি নেই। যদি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে বসতভিটা অধিগ্রহন করার সিদ্ধান্ত নেয় তাহলে কঠোর আন্দোলনে যাবে স্থানীয়রা।

এ ব্যপারে উপজেলা সহকারি ভুমি কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন, বায়ু ও সৌর বিদ্যুৎ প্রকল্পের দক্ষিন পুর্ব পাশে অর্থাৎ পুর্ব বড়ধলী মৌজায় সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ৫শ একর জমি অধিগ্রহন করার প্রস্তাবনা এসেছে । তবে কোন বসতভিটা ও কৃষি জমি অধিগ্রহন করা হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *