কাশ্মীর ইস্যুতে ঢাকাকে পাশে চায় দিল্লি : ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর তিন দিনের সফরে আজ সোমবার রাতে ঢাকায় এসেছেন। আজ সোমবার রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান তিনি।

আগামীকাল মঙ্গলবার তিনি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। সফর শেষে আগামী বুধবার সকালে তিনি বাংলাদেশ ছাড়বেন।

গত মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর জয়শঙ্করের এটিই প্রথম বাংলাদেশ সফর। তবে ২০১৫ সালের ২৮ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেন তিনি। এ কারণে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *