নিউজ ডেস্কঃ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশীর সহধর্মিনী সৈয়দা আক্তার (৫৪) মারা গেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা। স্কয়ার হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ডেঙ্গু নিয়ে সৈয়দা আক্তার শনিবার আমাদের হাসপাতালে আসেন। সকাল থেকে তার শরীরের অবনতি হতে থাকে। পরে সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়।