রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য নিয়ে ১৭ হতে ২৩ জুলাই,২০১৯ ইং পর্যন্ত সারা দেশের ন্যায় রামগড়ও জাতীয় মৎস্য সপ্তাহ যথাযথভাবে উদযাপন হলো। আজ সকাল ১১ টায় রামগড় উপজেলা সম্মেলন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস এর সঞ্চালনায় মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব আনোয়ার ফারুক ভাইস চেয়ারম্যান রামগড় উপজেলা পরিষদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন। সর্বশেষ রামগড় উপজেলায় মৎস্য চাষের বিশেষ অবদানের জন্য পাতাছাড়া ইউনিয়নের নাকাপার মৎস্যচাষী মোহাম্মদ হানিফ, তৈকাতং এর থোয়াঅং মারমা এবং রামগড় পৌরসভার যৌথভাবে নূর হোসেন ও শহিদুল ইসলাম কে পুরস্কৃত করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্য সিআইজি সমিতির সদস্য বৃন্দ ও সাংবাদিকবৃন্দ।