মুহাম্মদ সফিক খান :
আগামী ২৪ মার্চ বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার-প্রচারণা জমে উঠছে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দারে দারে চলছে জনসংযোগ, উঠান বৈঠক। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া’র নেতৃত্বে আ’লীগের সমর্থিত প্রার্থী উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান’র (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক মিসেস তহমিনা বেগম মিনু’র (হাঁস) মার্কার পক্ষে দিন রাত চলছে ব্যাপক জনসংযোগ ও নির্বাচনী উঠান বৈঠক।
লোকমান হোসেন ডাকুয়ার তার নেতাকর্মীদের সাথে নিয়ে ১৫ মার্চ (শুক্রবার) সারা দিন উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি দলের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও দূর্যোগ সম্পাদক তারেকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোকলেচুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ও কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মল্লিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খাজা,
যুগ্ম সাধারণ সম্পাদক আলকাস হোসেন, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, পৌর ছাত্রলীগ সভাপতি মো. কাওসার আহম্মেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মহিদুল ইসলাম মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন প্রমুখ। প্রতিক বরাদ্দের পর থেকে তালা ও হাঁস মার্কার পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকাসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। চলছে হ্যান্ডবিল বিতরন ও মাইকে প্রচারনা।