নিউজ ডেস্কঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনার শফিকুর রহমান ভূঁইয়া এ তথ্য জানান। তিনি জানান, এ আরও দুইজন গুরুতর আহত এবং নিখোঁজ রয়েছেন আরও বাংলাদেশি।
হাইকমিশনার জানান, নিহতরা হলেন কৃষি অর্থনীতিবিদ ও লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আবদুস সামাদ এবং তার স্ত্রী, আরেকজন হলেন মিসেস হোসনে আরা ফরিদ। ওই মসজিদে তারা নামাজ পড়ছিলেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪৮ জন।