নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন নারী ধর্ষণের শিকার হলে সে নারীর ছবি নয় বরং ধর্ষকের ছবি বেশি বেশি প্রচার করুন। আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নারীদের অন্ধকার যুগ থেকে আলোতে এনেছেন বেগম রোকেয়া। তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে এখন নারীরা দক্ষতার সঙ্গে কাজ করছে।
শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করলে সমাজে প্রতিষ্ঠা পাবে নারীরা। আর ক্ষমতার অর্জন করতে হবে নিজেদেরকেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।