সোনাগাজীতে চেয়ারম্যান পদে একক ও ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়ন জমা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থধাপে ফেনীর সোনাগাজী উপজেলায় ৩১মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ দিনে সোমবার সোনাগাজী সহকারি রিটার্নিং কার্যালয়ে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন আ.লীগ মনোনীত জহির উদ্দিন মাহমুদ লিপটন ।

 

চেয়ারম্যান পদে একক প্রার্থী জহির উদ্দিন মাহমুদ লিপটন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন বিটু, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন ও চর ছান্দিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি সিরাজুল ইমসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।

 

বিজ্ঞাপন > সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন উপেেজলা মহিলালীগ সভাপতি জোবেদা নাহার মিলি ও যুব মহিলা লীগ নেত্রী মোর্শেদা আক্তার।

 

 

 

উল্লেখ্য, আগামী ৬মার্চ মনোনয়ন বাছাই, ১৩মার্চ প্রত্যাহারের শেষদিন এবং ১৪ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *