সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ীর পাল্টা সংবাদ সম্মেলন | বাংলারদর্পন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

সাতক্ষীরায় প্রতিপক্ষরা শহরের একজন ফল ব্যবসায়ীকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শহরের কামালনগর এলাকার মৃত বছির উদ্দিন গাজীর ছেলে ফল ব্যবসায়ী মোঃ মোমিনুর রহমান মুকুল।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, তার গ্রামের বাড়ি আশাশুনি উপজেলার গাজীপুর গ্রামে। আর্থিক অনটনের কারনে ১৯৯৪ সালে তিনি সাতক্ষীরা শহরের চলে আসেন। এরপর থেকে দীর্ঘদিন ধরে ইটাগাছা হাটের মোড় এলাকায় সুনামের সাথে ফল ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক সততার কারনে ইতিমধ্যে ক্রেতাদের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠেছে। আমার ব্যবসায়িক সাফল্য ঈস্বান্তিক হয়ে আমার পার্শ্ববর্তী ফল ব্যবসায়ী ইটাগাছা এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে শেখ মনিরুল ইসলাম আমাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য ষড়যন্র করতে থাকে। গত ১৩ ফেব্রুয়ারী গাঁজাসহ পুলিশ মনিরুলকে তার দোকান থেকে গ্রেফতার করে। এঘটনার পর মনিরুল আমাকে ফাঁসিয়ে তার অসৎ উদ্দেশ্য সফল করার পায়তারা শুরু করে। এরই জের ধরে আমি তাকে পুলিশ ধরিয়ে দিয়েছি মর্মে অভিযোগ করে একটি মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলন তার দেয়া বক্তব্যে সম্পূর্ন মিথ্য, বানোয়াট ও ভিত্তিহীন।

 

ব্যবসায়ী মোমিনুর রহমান মুকুল অভিযোগ করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মনিরুলকে গ্রেফতার করায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে ইটাগাছা থেকে তাড়ানোর ষড়যন্র করছে। এমনকি আমার দোকানে অবৈধ মালামাল ঢুকিয়ে পুলিশ দিয়ে আমাকে হয়রানি করার পায়তারা চালাচ্ছে।

 

সে আমার হাত কেটে নিবে এবং ইটাগাছ্ এলাকায় ব্যবসা করতে দিবনা বলে সে আমাকে ও আমার কর্মচারীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। মনিরুল ইসলামের কারনে বর্তমান আমি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছি। তিনি মাদক সেবী মনিরুলের হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *