নিউজ ডেস্কঃ
সারাদেশে পুলিশ, র্যাব ও বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে খুলনায় ১, কুমিল্লায় ১, ময়মনসিংহে ১ ও টেকনাফে ২ জন নিহত হয়েছেন।
নিহতদের একজনকে ডাকাত ও চারজনকে মাদক ব্যবসায়ী দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।