সুনামগঞ্জের ষোলঘর মাঠে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

সুনামগঞ্জের ষোলঘর মাঠে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় মেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ  শরিফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক প্রদীপ সিংহ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হারুনুর রশিদ,পৌরসভার মেয়র নাদের বখত,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সিরাজুর রহমান সিরাজ,সাধারন সম্পাদক দেওয়ান এমদাদ রাজা চৌধুরী,

জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সাধারন সম্পাদক, এস এ টিভির প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক ও প্রকাশক মোঃ মাহতাব উদ্দিন তালুকদার,মেলা বাস্তবায়নকারী সংস্থার প্রদান মইনুদ্দিন বাবলু,পরিচালক মোঃ শাহিনুর রহমান,পরিচালক মোঃ ডালিম উদ্দিনসহ জেলা প্রশাসনের উধর্বতর কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

মেলায় প্রায় শতাধিক স্টল পরির্দশন করে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করে বলেন,এই ধরনের মেলা বিনোদন বঞ্চিত হাওরবাসীর জন্য একটি বাড়তি আনন্দ এই আনন্দে সবাইকে স্বপরিবারে অংশ নেয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *