সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
দৈনিক ভোরের কাগজ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৮বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনাগাজীর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ভোরের কাগজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল পারভেজ।

তিনি বলেন, ভোরের কাগজ মুক্তিকামি মানুষের প্রিয় পত্রিকা। ২৭বছর ধরে মুক্তিযুদ্ধ, দেশ ও দেশের মানুষের পক্ষে কাজ করে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে।

ভোরের কাগজের প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , ক্যাপ্টেন (অব.) বীর মুক্তিযোদ্ধা মো. সাদেক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মফিজুল হক পাটোয়ারি, কে.এম খুরশিদ আলম, যুদ্ধাকালিন কমান্ডার দুলাল আহমেদ , বীর মুক্তিযোদ্ধা এমএ হালিম মিয়া, মুক্তিযোদ্ধা আবদুল মতিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আবুল কালাম, মো.আলম মিয়া, ফেনী হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক ডা. সুকলাল দেবনাথ, মাস্টার সাহাবুদ্দিন, মাস্টার দুলাল চন্দ্র দাস, 
গেরিলা মুক্তিযোদ্ধা কমরেড আবু তাহের, শহীদ সন্তান মাস্টার নুরুল আমিন খোকন, প্রেসক্লাব সহ সভাপতি মেহরাব হোসেন মেহেদি, কবি মহি উদ্দিন উদ্দিন খোকন , কবি সজীব ওসমান , কবি মো. ইকবাল হোসাঈন, শিল্পি আবদুস শুক্কুর মিলন, এনায়েত উল্লাহ কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার মনিষা , সাপ্তাহিক গণবার্তার বার্তা সম্পাদক সাহেদ সাব্বির প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ,কবি-সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।