তালিকাভুক্ত অস্ত্র ও মাদক বিক্রেতা মাসুদ আটক | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :
ফেনীর মাইজবাড়িয়া থেকে অস্ত্র ও মাদক বিক্রেতা মাসুদ(৩৩)কে আটক করেছে র‌্যাব। ফেনী ক্যাম্প উপ-পরিচালক (মিডিয়া) মেজর মোঃ মাসুদ রানা জানান , গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, দুর্ধর্ষ অস্ত্র ও মাদক বিক্রেতা একাধিক মামলায় পলাতক আসামী ফেনীর মাইজবাড়ীয়া এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ২০ জানুয়ারি মধ্যরাতে র‌্যাবের একটি অভিযান চালিয়ে তাকে আটক করেন।
 মেজর মোঃ মাসুদ রানা জানান, ধৃত মাসুদ  নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের আবুল খায়ের এর ছেলে। মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সোমবার সকালে ফেনী থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *