সোনাগাজী প্রতিনিধি :
বুধবার দিবাগত রাতে সোনাগাজী উপজেলার সুজাপুরে নতুন মোল্লাবাড়ীর মাসুদের ঘরে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। এই সময় ৯ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নেয় ডাকাত দল।
মাসুদ জানায়, বিদেশ যাওয়ার উদ্দ্যেশে আত্বীয় স্বজনদের কাছ থেকে ৮০ হাজার টাকা জোগাট করেছিলাম। গত রাতে ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার প্রস্তুতি চলছে।