পরশুরামের জামাতের সাবেক আমির ও সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আবু ইউসুফ মিন্টু-

পরশুরামের জামাতের সাবেক আমির ও  মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা নুর মুহাম্মদ কে বুধবার দুপুরে তার বাড়ী থেকে  পরশুরাম থানার  পুলিশ গ্রেফতার করেছে । তার বিরুদ্বে বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।

মাওলানা নুর মুহাম্মদ সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক। তার বাড়ী পরশুরাম উপজেলার  মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামে। সে মৃত হাফেজ আহাম্মদের ছেলে।

পরশুরাম মডেল থানার এস আই দীপক কুমার পাল জানান তার বিরুদ্বে বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।

তাকে  বুধবার(২৬ ডিসেম্বর)  দুপুরে  বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।

মাওলানা নুর মুহাম্মদ ২০১৬ সাল পর্যন্ত পরশুরাম উপজেলা জামাতের আমির ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *