দেশের শীর্ষ ব্যবসায়ীরা আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়

নিউজ ডেস্কঃ

দেশের শীর্ষ ব্যবসায়ীরা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়। দেশের বাণিজ্য খাতের সমস্যা নিরসন ও ব্যবসার পরিবেশ তৈরিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতি বাড়িয়েছে। তাই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি সংহতি জানিয়েছে শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই।

 

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের সমাবেশে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা এসব কথা বলেন। ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন। সারা দেশ থেকে প্রায় আড়াই হাজার ব্যবসায়ী নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *