জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী -১ আসনে জোটভুক্ত জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আক্তার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করেছেন ফুলগাজী উপজেলার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণের মধ্য দিয়ে তার এই প্রচারণা শুরু।
উপজেলা ভিত্তিক নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম এর নেতৃত্বে প্রার্থী শিরিন আক্তারের সাথে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল , ফুলগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান অনিল বণিক , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মাস্টার ,ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম,
এছাড়া নির্বাচন প্রচারণায় উপস্থিত ফুলগাজী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রাশেদ ,সাধারণ সম্পাদক মোঃ শামীম সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে লিফলেট বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সমাপ্তি হয়।