ছনুয়ায় নিজাম হাজারীর সমর্থনে আওয়ামীলীগের মতবিনিময় সভা

ফেনী প্রতিনিধি :

ফেনীর ছনুয়ায় বৃহস্পতিবার সকালে ছনুয়া স্কুল মাঠে  আওয়ামীলীগ মনোনীত নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজাম হাজারি গত ১০বছরে ফেনীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রকল্প গুলোর উদাহরণ তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট চান। তিনি আরো বলেন, উন্নয়নের স্বার্থে  ফেনীর সদর উপজেলা সকল নাগরিক নৌকার পক্ষে  ঐক্যবদ্ধ হয়েছে।

আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, মেজবাউল হায়দার চৌধুরী, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *