দূর্দশাগ্রস্ত নেতাকর্মীদের কথা বলতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে চান মোশারেফ মিয়া

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর উপজেলার দূর্দশাগ্রস্ত তৃনমুল  নেতাকর্মীদের কথা বলতে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার  সাথে সাক্ষাত করতে চান সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোশারেফ মিয়া। ২০ নভেম্বর মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু পরিষদে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ আবেগের কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৯৩ সালে ঢাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা কালীন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে বার বার দেখা করেছিলেন।

গত ২৮ বছরের রাজনৈতিক জীবনে বিএনপি -জামাত কর্তৃক বার বার নির্যাতনের শিকার হয়েছেন। গত ১০ বছর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায়, দলের এ সুসময়ে  দল থেকে কোন কিছুই পাননি বলে দাবি করেন তিনি। গত ৮ বছর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদকের দায়ীত্বে আছেন, নিজের অর্থে নেতাকর্মীদের সহযোগীতা করেন। যারা দলের পদ পদবী ব্যাবহার করে জনপ্রতিনিধি হয়েছেন তারা সকলেই নিজেদের অাখের ঘোচাতে ব্যাস্ত।

এবিএম তালেব অালীর পর দীর্ঘদিন সোনাগাজী উপজেলা নেতৃত্ব ও অভিভাবক শুন্য। দুর্সময়ে ত্যাগী নেতাকর্মীদের খোঁজ নেয়ার মত কোন নেতা এখানে নেই। বরাবরই নেতাকর্মীরা জেলা নেতাদের দ্বারস্থ হতে হয়। জেলা নেতারাও খোঁজ খবর নেয়না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে সালাম করে সোনাগাজীর নেতাকর্মীদের দুঃখ, দুর্দশা ও  নেতৃত্ব শুন্যের কথা গুলো বলতে চাই।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *