শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: দেশের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্তের বিপরীতে ভারতের টাকী বিএসএফ ক্যাম্পে দূর্গাপূজার দশমীতে দেবহাটা ও টাকী সীমান্ত বরাবর প্রতি বছরের ন্যায় এবারও মিলন মেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উভয় দেশের স্থানীয় উর্দ্ধতন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ ১০ জন প্রতিনিধি। এছাড়া বৈঠকে ভারতের পক্ষে ছিলেন এসডিপিও মহাকুমা অফিসার আশিষ মর্জি, হাসনাবাদ থানার ওসি সাহেব রাও, টাকী বিএসএফ ক্যাম্পের সিও প্রেম সিংহ, এসআই দেবদুলাল মন্ডল, টাকী পৌরসভার মেয়র সোমনাথ চট্্েরাপাধ্যায়, বিএসএফের পোস্ট কমান্ডার হুসিয়ার সিংহ প্রমুখ। এসময় উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বিজয়া দশমীর দিনে বিকাল ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নৌকা নদীতে থাকা, নৌকায় স্ব স্ব দেশের পতাকা টানানো এবং নদীর মাঝ বরাবর দেয়া লাল ফিতা বরাবর এক দেশের নৌকা অন্য দেশের সীমান্তে ঢুকতে না দেয়া সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, বিজয়া দশমীর দিনে কোন নৌকা নদীর সীমানা অতিক্রম করতে পারবেনা। এছাড়া সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ন রাখতে বেধে দেয়া সময়ের মধ্যে সকল নৌকাকে নদী থেকে চলে আসতে হবে বলে ওসি জানান। টাউনশ্রীপুর বিজিবির সুবেদার আমিনুল ইসলাম উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে হওয়া বৈঠকে যে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়েছেন।
Related Posts
পত্রদূত সম্পাদক আলাউদ্দিন হত্যা মামলার বিচার কার্যক্রম আবারও স্থগিত
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা থেকে প্রকাশিত পাঠক নন্দিত বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা স ম…
প্রকাশ্যে যুবকের পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে মধ্যযুগীয় নির্যাতন: ফেসবুকে তোলপাড়
বাংলার দর্পন ডেস্ক- বাগেরহাট জেলার শরণখোলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে প্রকাশ্যে এক যুবকের গোপনাঙ্গে ইট ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন…
ছাত্রীদের মাঝে কিশোর বান্ধবী টয়লেট সামগ্রী বিতরণ- বাংলারদর্পণ
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে কিশোরী বান্ধব টয়লেট সামগ্রী বিতরণ করা হয়েছে।…