শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা: নির্বাচিত বেসরকারি মাদ্রাসা সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকালে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি এ এইচ এম আব্দুল্লাহ’র সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মনিরুল ইসলাম। ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসার প্রষ্ঠিাতা এ.এম.এম ওবায়দুল্লাহ গযন্ফর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা রোখসানা পারভীন, গোদাঘাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আলতাপ হোসেন, মির্জা নগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. জালাল উদ্দিন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ণে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী, দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ।
Related Posts
শ্যামনগর উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্যামনগর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হস্তান্তর…
গণিতবিদ কেপি বসুর বাড়ি পরিদর্শণে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন
মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ : গণিতবিদ কেপি বসুর বাড়ি পরিদর্শণ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। ২৪.১১.২০১৭ ইং বৃহস্পতিবার…
শৈলকুপার ভুলুন্দিয়া গ্রামে এক বেওয়ারিশ রাস্তা – বাংলারদর্পন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ প্রথম দেখায় মনে হবে একটি পুকুর। কিন্তু না। এটা এলজিইডির রাস্তা। প্রায় দেড় যুগ পার করছে…