আহলে বায়েতের প্রতি ভালোবাসার শিক্ষা দিচ্ছে কাগতিয়া দরবার-অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্ 

মোঃ আলাউদ্দীন (চট্টগ্রাম)

 

অন্যায় ও অসত্যের বিরুদ্ধে এবং সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার কারবালার শিক্ষা বাস্তবায়নে ও আহলে বায়েতের প্রতি পরিপূর্ণ ভালোবাসা পোষণে মুসলমানদের বিশেষত যুব সমাজকে উদ্দীপ্ত করছে কাগতিয়া দরবার। হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারে রয়েছে আহলে বায়েতের প্রতি পূর্ণ ভালোবাসায় সিক্ত হতে এই তরিক্বতের অনুসারীদের প্রতিদিন ১১১১ বার দরুদে মোস্তফার পাশাপাশি বায়াতের পর প্রতিদিন কমপক্ষে ১২৫ বার আহলে বায়তের প্রতি দরুদ পাঠের শিক্ষা।

কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্ল¬াহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন। তিনি গতকাল ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ৬৬তম পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার ও মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন।

তিনি আরও বলেন, কারবালার ঘটনা সর্বকালের সবচেয়ে মর্মান্তিক। এদিন কারবালা প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আন্হু পরিবারবর্গসহ নিজের জীবন উৎসর্গ করেন, যা মুসলমানদের ইসলামের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলতে আজীবন প্রেরণা যোগাবে।

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল বাদে জোহর শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার, বাদে আসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, বাদে মাগরিব তাওয়াজ্জুহ্র মাধ্যমে রাসূল (দঃ)’র নূরে পাক বিতরণ, শোহাদায়ে কারবালা শীর্ষক আলোচনা, তবাররুক বিতরণ ও বাদে এশা মোর্শেদে আজমের তকরির, মিলাদ, ক্বিয়াম ও আখেরী মুনাজাত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ওলামা পরিষদের সভাপতি মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, সচিব আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকি, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান।

মিলাদ-ক্বিয়াম শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *