ফেনী প্রতিনিধি:
সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। স্থানীয় সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর সভাপতিত্বে শনিবার বিকালে মুহুরী প্রজেক্ট সংলগ্ন মাঠে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় । এসময় এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র বলেন ,নদী ভাঙ্গন রোধে মুহুরী প্রজেক্টের সামনে গুচ্ছ গ্রাম পর্যন্ত ২কিঃ মিঃ বাধ নির্মান করা হবে। মুহুরী প্রজেক্ট এলাকায় ইজারাকৃত ৬১৬ একর জমি স্থানীয় ভুমি হীনদের মাঝে ইজারা দেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে সোনাগাজীর আউটার বেড়ি নির্মান হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য সেলিনা জাহান লিটা এমপি, পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা জোনের প্রধান প্রকৌশলী মোছাদ্দেক হোসেন , ফেনীর নির্বাহী প্রকৌশলী কহিনুর আলম, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন আহমদ , দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি সৈয়দ মনির আহমদ দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি ওমর ফারুক , জেলা প্রজন্ম লীগ নেতা হাজী খোকন প্রমুখ।