নোয়াখালী :
রবিবার নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারে বিশাল জন সভায় যোগদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল এমপি ।
একই সাথে তিনি নোয়াখালীতে ৪৪ হাজার কোটি টাকায় প্রস্তাবিত বিমান বন্দরের স্থানও পরিদর্শন করেন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উত্তর ওয়াপদা বাজার ছেয়ে গেছে গেইট,পোষ্টার,ব্যানার,ফেস্টুনে।
রবিবার বিকাল ৩টায় বিশাল জনসভায় যোগ দেন মন্ত্রী। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
মন্ত্রী এসময় বলেন নোয়াখালী বিমান বন্দরের জন্য জায়গাটি উপযোগী, আশপাশে বাড়িঘর নেই আমার পছন্দ হয়েছে আশাকরী সহসাই বিমানবন্দরের কাজ হবে এখানে।