ফটিকছড়ি প্রতিনিধি :
ফটিকছড়িতে ছিনতায়ের ঘটনাকে কেন্দ্র করে ছিনতাই মামলায় জিসান (১৯) ও আবকর হোসেন (১৮) নামে দু’জনকে গ্রেপ্তার করছে ফটিকছড়ি থানা পুলিশ।
গত ৭জুন দিবাগত রাত ১০টায়
আজিমপুর বাজারে ব্যবসায়ী আব্দুল খালেক ও তার ছেলে আব্দুল গণিকে আজিম চৌধুরী বাজার থেকে দোকান বন্ধ করে নিজ বাড়ী যাবার পথে হালদা খালের পাড়ে ৪/৫ জন অজ্ঞাত দুস্কৃতিকারী ধারালো অস্ত্র দ্বারা দুইজনকে মাথায় ও গলায় গুরুতর জখম করে।
তাদের কাছে থাকা নগদ ৫০/৬০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে আব্দুল খালেকের ছেলে মোঃ নাছির উদ্দিন বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
এদিকে মামলা পাওয়ার সাথে সাথে অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদের সহযোগীতায় আজ (৯ জুন) এই ২জনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা জানে আলমের পুত্র
ইছহাক প্রঃ জিহান (১৯) ও মৃত আবুল বশরের পুত্র আকবর হোসেন (১৮) কে দুইজনের বাড়ি আজিমপুর।
তাদের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের অপর ০৩ সহযোগীদের নাম প্রকাশ করে। ধৃত আসামীদের দেওয়া তথ্য মতে ঘটনার সময় ব্যবহৃত ০১টি ছোরা, ০১টি কাঠের লাঠি এবং ছয়হাজার টাকা উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।