মান্নারগাওয়ে বখাটের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ | বাংলারদর্পন

নিজস্ব প্রতিবেদক :

 

দোয়ারাবাজারের মান্নারগাও এলাকায় সাংবাদিক কন্যার জীবন অতিষ্ঠ করে তুলেছে একদল বখাটে যুবক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন দেয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় ওই চক্রটি আরো বেপরোয়া হয়ে ওঠে। এখন তাদের উৎপাতে ঘর থেকেই বের হতে পারছেন না ওই মেয়েটি। নিরুপায় হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে গত বৃহস্পতিবার একটি লিাখত আবেদন করেছেন। আবেদন সুত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রয়াত সাংবাদিক মঈন উদ্দিন এর ছোট মেয়ে ও স্বামী প্রবাসে থাকায় বাবার বাড়িতে অবস্থান করছেন। তাদের বাড়ির বসতবাড়ি সংলগ্ন আব্দুর রউফ-এর পুত্র আইনুল হক (২৬), কলিম উদ্দিন (১৮) এবং প্রতিবেশী মৃত আব্দুল জব্বারের পুত্র জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছে। প্রতিনিয়ত কুপ্রস্তাব দিয়ে প্রকাশ্যে নানাভাবে অপমান করছে। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গ্রামের রাস্তাঘাটে চলাফেরার সময় উত্ত্যক্ত করে মেয়েটির জীবন বিষিয়ে তুলার উল্লেখ করেন। বখাটেদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এখন মেয়েটিকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। অভিযোগে সাংবাদিক কন্যা আরও উল্লেখ করেন, বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত বছরের ১২ জুন এবং চলতি বছরের ২২ মে দুটি আবেদন করেছেন। কিন্তু রহস্যজনক কারণে সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা না নেওয়ায় আরো বেপরোয়া হয়ে উঠেছে বখাটেরা। এখনই বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে তার বড়ধরনের ক্ষতি করতে পারে বলে উল্লেখ করা হয়। এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ জানান, বিষয়টি থানা পুলিশকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *