পরশুরামে জাতীয় কবি কাজী নজরুলের ১১৯তম জন্ম জয়ন্তী উদযাপিত | বাংলারদর্পন 

আবু ইউসুফ মিন্টু:-

বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্মবার্ষিকী  গভীর শ্রদ্ধা, বিনম্র ভালবাসা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

নজরুল একাডেমী পরশুরাম শাখার উদ্যোগে ২৫ মে শুক্রবার দিনব্যাপি নানা কর্মসূচী পালন করা হয়েছে।

সব্যসাচী লেখক-সাহিত্যিকের ১১৯তম জন্মবার্ষিকীতে নজরুল একাডেমী পরশুরাম শাখার   অনুষ্ঠানে পরশুরাম উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্ধ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

নজরুল একাডেমী পরশুরাম শাখার সভাপতি  মো ইউছুপ বকুল এর সভাপতিত্বে ও  সাধারন সম্পাদক আবু ইউসুফ মিন্টুর পরিচালনায়  সংগঠনের নিজস্ব কার্যালয়ে শুক্রবার সকালে স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় নজরুলের ইসলামি গান, গজল পরিবেশন ও কবিতা আবৃতি  করা হয়।

 

পরে বিকেলে নজরুল একাডেমী মিলনায়তনে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার

সভাপতিত্ব করেন পরশুরাম উপজেলার  নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো আহসান উদ্দিন মুরাদ,

এতে  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, কুষি কর্মকর্তা সিরাজুল ইসলাম,,

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত ওসি তদন্ত খালেদ দাইয়ান,জেলা পরিষদ সদস্য সফিকুল হোসেন মহিম,

শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার আবু তাহের স্বপন,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান,উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *