নারী তুমি এগিয়ে যাও,
মোঃ মহি উদ্দিন খোকন,
————————-
নারী তুমি এগিয়ে যাও
শত বাঁধা ডিঙ্গিয়ে,
বাঁধা বিপত্তি আসবে যত
দেখবে না পিছনে তাকিয়ে।
নিজ অধিকার প্রতিষ্ঠা কর
প্রতিবাদ কর পেতে অধিকার,
বর্ণ বৈষম্য ভেঙে চুরমার করে দাও
অর্জিত হোক নারীর স্বাধীকার।
নারীর অধিকার খর্ব না হোক
সমান অধিকার হোক তাদের,
তারাও দু মুঠো জোগাড় করুক
দুর হোক বেদনা বিষাদের।
সর্ব ক্ষেত্রে নারীর প্রতিবন্ধকতা
ঘৃণ্য হীনমন্যতা দুর হলে,
স্বাধীনতার সুফল ভোগ করুক নারী
সুখী হোক তারা সব কালে।
সংসার কিংবা সামাজিকতায়
নারীর অধিকার উয্য রয়,
প্রতিবাদ করে এগিয়ে যাও নারী
নিজ অধিকারের কথা কও।
শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায়
সর্ব ক্ষেত্রে সফল নারী,
বর্ণ বৈষম্যেের জন্য আজও
নারী হচ্ছে ভোগের পূজারী।
নিজ অধিকার প্রতিষ্ঠায় নারী
এগিয়ে চল সকল কঠিন পথ,
দুর হোক নারীর মনের আঁধার
পালাবে সকল বিপদাপদ।
নারী দেশে ধরেছে হাল
দেশ চালনায় সুখের দিন,
নারী মা দাদী নানী
জায়া কন্যার রয়েছে ঋণ।