ফেনী প্রতিনিধি :
মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযানের অংশ হিসেবে আজ ৩ মে দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, শহরের বিসিক অঞ্চলের দেবীপুর আল জাবির একাডামী স্কুলের পিছনে হাজী আব্দুল কুদ্দুসের বাড়িতে দীর্ঘদিনের মাদক আখড়ায় অভিযান পরিচালনা করা হয়। এই মাদক স্পটটি পরিচালনা করেন আব্দুল্লাহ হিল রূপম। অভিযানের সময় পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় রূপম। রূপমের সহযোগী আবুল হাশেমকে (৩২) ৩৭ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়। আদালত আবুল হাশেমকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। অভিযান পরিচালনা করা হয় রামপুরের কাওসার ওরফে নিলয়ের বাসায়, শর্শদী বাজারের পিছনে মাদক ব্যবসায়ী ইয়াসিনের বাসায়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।