মোঃ ছালাহ্ উদ্দিন>>
সোনাগাজী পর্যটক কেন্দ্র মুহুরী প্রজেক্টে বুধবার দুপুরে নয়ন-মিলন পরিষদের আয়োজনে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়নের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন মিলনের সঞ্চালনায় স্মৃতিচারণ করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা আ’লীগের প্রচার-সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, চর চান্দিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুর রহিম মানিক, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল করিম সাইফুল, উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত হোসেন জুয়েল, চরমজলিশ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল আফছার, চরদরবেশ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম সরওয়ার দুলাল, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল হাসান, সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মঞ্জু, সাবেক ছাত্রলীগ নেতা আবদুল আলিম, সোনাগাজী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন রানা, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইদুল হক, সহ সভাপতি আবদুল জলিল, পৌর ছাত্রনেতা বিদ্যুৎ মহাজন, হেলাল উদ্দিন, সালমান মিয়াজী আরাফাতসহ সাবেক ও বর্তমান অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলন মেলা শেষে সকলে নৌকায় ভ্রমন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।