মোশারফ হোসেন :
আজ শনিবার খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর এর সংযোগ সেতু “বাংলাদেশ-ভারত মৈত্রীসেতু -১” এর নির্মান কাজ পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। পরিদর্শ শেষে রামগড় উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথীর বক্তব্যে বলেন আগামী জুন/জুলাইয়ের মধ্যে স্থলবন্দর নির্মান কাজ শুরু হবে, স্থল বন্ধরটি হলে এখানকার মানুষ অর্থনৈতিক ভাবে লাভবান হবে তথা ১৯২০ সালের মহকুমা রামগড় তার পুরোনো ঐতিহ্য ফিরে পাবে। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা শিল্প কলা একাডেমী কতৃক আয়োজিত স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ উপজাতীয় নৃত্য পরিবেশন ও পাজেপ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলের আনুষ্ঠানিক বক্তব্যে শেষে খাগড়াছড়ি ৩য় সঙ্গীত প্রতিভা অন্বেষণ ২০১৮ এর শুভ উদ্ভোধন করেন মন্ত্রী। রামগড় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদারের সভাপতিত্বে এবং জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পাজেপ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি, স্থানীয় সাংসদ ও টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, স্বাগতবক্তা রামগড় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত সাবেক সাংসদ একেএম আলীম উল্ল্যাহ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন, ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন, পাজেপ সদস্য আব্দুল জব্বার, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র শামসুল হক, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগো মারমা, গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমাসহ গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক আয়ুব আলী। স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন।