নির্যাতিত এশার পাশে দাড়িয়েছেন সাবেক ছাত্রলীগ নেতারা

নির্যাতিত ইফফাত জাহান এশার পাশে দাড়িয়েছেন সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার রাতে ঢাবির সুফিয়া কামাল হলের সামনে প্রকাশ্যে শিবির কর্মী ও তাদের সহযোগিদের হাতে নির্যাতনে শিকার এশাকে বৃহস্পতিবার ফুল দিয়ে শুভেচ্ছা ও সমবেদনা জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শারমীন লিলি। এর পর্যায়ক্রমে বিভিন্ন হলের সভাপতি, সম্পাদক ও সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে এশাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় সাবেক নেতৃবৃন্দ দোষীদের অাইনের আওতায় অানতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এবং বহিস্কার অাদেশ প্রত্যাহারের জন্য ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে অনুরোধ করেন।

রাতে ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গত তিনদিনের ঘটনাগুলো তদন্তে একটি কমিটি ঘোষনা করেছেন। কমিটিকে ২৪ঘন্টার মধ্যে দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ধারনা করা হচ্ছে এশা বহিস্কার অাদেশ প্রত্যাহার হতে পারে।

 

বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *