রামগড়ে ভুমি সেবা সপ্তাহ পালিত | বাংলারদর্পন

মোশারফ হোসেন :

 

বাংলাদেশ ‘নিন্ম আয়ের দেশ থেকে নিন্ম মধ্যম আয়ের দেশে’ উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্যকে স্মরনীয় করে রাখতে খাগড়াছড়ির রামগড়ে ঝাঁকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ।

 

দিবসটি উপলক্ষ্যে রামগড় উপজেলা ভুমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি রামগড় উপজেলা অডিটোরিয়াম মাঠ থেকে শুরু হয়ে রামগড় বাজার ঘুরে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিণার ভুমি এ  টি এম মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন মিয়া। কার্বারি এসোসিয়েসনের সভাপতি আনন্দ মোহন এিপুরা হেডম্যান এসোসিয়েসনের সাধারন সম্পাদক সাচিং চৌধুরী প্রমূখ।

 

রামগড় উপজেলা নির্বাহী অফিসার আল মামুন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, অগ্রযাত্রা অব্যাহত থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। উন্নয়ন অব্যাহত থাকলে আমরা শিঘ্রই মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পারবো।

 

আগামী ০৭ এপ্রিল পর্যন্ত ভুমি সেবা সপ্তাহ চলবে জানিয়ে রামগড় সহকারী কমিশনার (ভুমি) এ টি এম মোর্শেদ বলেন, রামগড় ভুমি অফিসকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিনত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভুমি অফিসকে সেবা প্রদানের কেন্দ্র হিসেবে পরিনত করা হয়েছে। এজন্য সব ধরনরে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসেনর বিভিন্ন বিভাগীয় প্রধান ছাড়ও বিভিন্ন মৌজার হেডম্যান-কার্বারী ও নির্বাচিত জনপ্রতিনিধিঘন এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *