ফটিকছড়ি নাজিরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ঘর ভস্মিভুত | বাংলারদর্পন 

ফটিকছড়ি  প্রতিনিধি :

 

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারের পশ্চিম পার্শ্বে  সোনু মেম্বার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৪ বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।অাজ দুপুর ২.৩০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

 

 

অগ্নিকান্ডে সুনু মেম্বারের পুরাতন ঘর, নাজিম ও হাসানের নতুন সেমি পাকা ঘর, এবং কালাম ও এয়াকুবের বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে ঘরের বিতরে  থাকা প্রয়োজনীয়  মূল্যবান কাগজ পত্রসহ প্রায় ১৫-২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনু মেম্বারের পুরাতন ঘর থেকে হঠাৎ অাগুন বের হতে দেখে মহিলারা চিৎকার দিয়ে উঠে।খবর পেয়ে স্থানীয়রা অাগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালায়।

 

 

ততোক্ষণে কালাম, নাজিম, হাসানের ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে অাগুন নিয়ন্ত্রণে অানে।

 

 

 

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, কিছুদিন পূর্বে লোন নিয়ে কালাম ও এয়াকুব ঘর তৈরি করে, আগুনে পুড়ে ঘর ছাই হওয়াতে তারা এখন সর্বহারা। তাদের সহযোগিতায় সকলের এগিয়ে আসা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *