ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার | বাংলারদর্পন 

 

নিজস্ব প্রতিবেদক :

প্রশ্নফাঁসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাত্ব চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।

রোববার দুপুর দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বনানীর শহীদ তাজ উদ্দিন স্মরনী এলাকায় অভিযান চালিয়ে র্যাব ১, প্রতারক চক্রের সদস্য আশরাফুল ইসলামকে আটক করে। র্যাব জানায়, ওই এলাকার সুপারপাস ফ্লিলিং স্টেশনের সামনে এক চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। র্যাব আরো জানায় ভূয়া প্রশ্নফাঁস চক্রের এই সদসস্যের কাছ থেকে ফাঁস কাজে ব্যবহৃত একটি মোবাইল ও সীম উদ্ধার করা হয়েছে।

মোবাইল ও সীম পযবেক্ষণ করে দেখা গেছে সে এসব ব্যবহার করে ফেসবুকের মাধ্যমে ভূয়া প্রশ্নফাঁস করে সহজ-সরল শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *