ফটিকছড়িতে ঔষুধ সিন্ডিকেটের বিরুদ্ধে ক্রেতাদের  বিক্ষোভ 

 

ফটিকছড়‌ি  প্রতিন‌ি‌ধি:

 

চট্টগ্রামের ফটিকছড়িতে ঔষুধ সিন্ডিকেটের হাতে বন্ধি হয়ে পড়েছে  সাধারন মানুষ। জীবন রক্ষাকারী ঔষধ নিয়ে চরম নৈরাজ্যের সীমায় পৌঁছেছে ফটিকছড়ি উপজেলার ড্রাগিষ্ট এসোসিয়েশন মালিক সমিতি নামে সংগঠনটি।

 

দিন দিন ব্যয়বহুল হয়ে পড়ছে জীবন রক্ষাকারী নিত্য প্রয়োজনীয় ও জরুরি ওষুধের দাম। রমরমা এমআরপি বাণিজ্যে লাভবান হচ্ছে ওষুধ ব্যবসায়ীরা।

 

এই নিয়ে ২১ শে মার্চ বুধবার আন্দোলন করেছে ফটিকছড়ি ছাত্রলীগ, তাদের সাথে সংহতি প্রকাশ করেছে সাধারন মানুষসহ ভুক্তভোগীরা।

 

ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের দপ্তরি মো: নাসির উদ্দীন বিবিরহাট জনসেবা ফার্মেসিতে ঔষুধ ফেরত দিতে আসলে ফার্মেসি মালিক ঔষুধ ফেরত না নিয়ে তাকে শারিরিকভাবে নাজেহাল করে। পরে তিনি ঘটনাটি স্থানীয় ছাত্রলীগ নেতাদের জানালে ফার্মেসি মালিকপক্ষ তাদের উপরও হামলা করলে ছাত্রলীগ নেতা শাহেদুল অালম শাহেদ, শাহেদ অালী সিকদার শুভ,সাজ্জাদুল অালমসহ কয়েকশ সাধারন মানুষ আন্দোলনে ফেটে পড়ে। এ সময় অবস্থা বেগতিক দেখে মালিকপক্ষ ফার্মেসি বন্ধ করে সটকে পড়ে। 

 

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার ইরফান উদ্দীন রাজিব ও এস আই মাহাবুব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ অানে ।

 

এদিকে অখ্যাত কোম্পানির নিম্নমানের ওষুধও গায়ে লেখা মূল্যের ৫% কমে ফার্মেসিগুলো বিক্রি করছে। অথচ এই ধরনের ওষুধে প্রায় ৫০ ভাগ কমিশন থাকে। তাই ক্রেতাদের জিম্মি করে ফার্মেসী মালিকরা প্রতিনিয়ত সর্বোচ্চ খুচরা মূল্যে ( এমঅারপি)সিন্ডিকেটের মাধ্যমে টাকা লুটে নিচ্ছে।

 

এ ব্যাপারে সাধারন মানুষ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত  প্রদক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *