মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ এর উদ্যোগে বার্ষিক বনভোজন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপ এর উদ্যোগে বার্ষিক বনভোজন-২০১৭ গতকাল শনিবার ৭ই জানুয়ারি দিনাজপুরের স্বপ্নপুরীতে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক ও সাধারন সম্পাদক প্রতাপ সাহা পানু’র সার্বিক পরিচালনায় বার্ষিক বনভোজনে গ্রুপের সদস্যবৃন্দসহ সদস্যদের পরিবারবর্গ অংশগ্রহণ করে। অনুষ্ঠিত বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের বার্ষিক বনভোজন