ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রিপনকে সম্মাননা দিয়েছে সোনাগাজী পৌরসভা

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপনকে সম্মাননা দিয়েছে সোনাগাজী পৌরসভা।

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই যুবনেতার হাতে রোববার বিকালে পৌর মেয়রের কার্যালয়ে সম্মাননা ক্রেষ্ট তুলেদেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

এসময় প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, কাউন্সিলর আইয়ুব খান, নবাবপুর ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক রুপন শর্মা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *