দক্ষিণ সুনামগঞ্জ-এর পাগলায় বাস-কারের সংঘর্ষে নিহত ৫

 

মোঃ নাঈম তালুকদার : সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার  পাগলা বাজার সংলগ্ন আল ফেরদৌসী কমিউনিটি সেন্টারের সামনে “বাস এবং প্রাইভেট কারের” মুখোমুখি সংঘর্ষে ৫জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত ৪ জন প্রাইভেট কারের যাত্রী এবং অন্যজন কারের ড্রাইভার। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী । বাংলার দর্পণ কে মুঠো ফোনে তিনি  জানান, আজ দুপুর ১১-৪৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয়ঃ  নিহত চালক সিলেট পীরমহল্লা এলাকার ছাব্বির অাহমদ (৩০)কারের যাত্রী সিলেট বিমান বন্দর চাতল এলাকার একই পরিবারের অাব্দুস সহিদ (৭০)তাহার স্ত্রী  হাসনাফুল (৬০) তাদের মেয়ে অায়েশা (২৬) তাদের অাত্নীয় অায়জুন নেছা (৫৫)।

তবে বাসের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাগলাবাজারের নিকটবর্তী আস্তমা রাস্তার মুখে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি সিলেটমুখী-সিলেট জ -০৪-০০৭৮  ও প্রাইভেট কারটি-ঢাকা মেট্টো খ ১১-৫৯৮৪  সুনামগঞ্জমুখী ছিল।

এদিকে দুর্ঘটনার ঘটনায় সুনামগঞ্জ- সিলেট সড়কে দীর্ঘ যানজটে যান চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

কার খবর পেয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লা খান,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী অাবুল কালাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদ,থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌঃ, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ,প্রিন্ট ও ইলেকট্টনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মী সহ এলাকার হাজার ও জনতা উপস্থতিত হন ঘটনাস্থলে।

উপজেলা চেয়ারম্যান এর শোক প্রকাশঃ  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম  দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে- এসময় স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। মৃতদের নিতর দেহ দেখে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *