মোঃ আলাউদ্দীন :
কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদে আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বিশাল আধ্যাত্মিক জীবনের মহা অবদান হলো কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা। এ মাদরাসার প্রতিটি বালকুণা তাঁর মেধা, শ্রম, ত্যাগ, বিসর্জন, দুঃখ, বেদনা ও চোখের জল দিয়ে নির্মিত। তাঁর হৃদয়ের একটি বিশাল জায়গা বেষ্টন করে রেখেছিল এ মাদরাসা। যাকে তিনি নিজ সন্তানের চেয়েও অধিক ভালোবাসতেন। তাঁর চিন্তা-চেতনা ছিলো এ মাদরাসা থেকে ইসলামি জ্ঞান বিজ্ঞান অর্জন করে মুসলিম সন্তানেরা বের হয়ে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের খেদমত করবে। তাঁর একনিষ্টতা, এখলাছের বদৌলতে এ মাদরাসা ধীরে ধীরে হয়ে উঠেছে ইলমে জাহির-বাতিনের প্রাণকেন্দ্র। আধুনিক শিক্ষার সমন্বয়ে দ্বীনি শিক্ষার পবিত্র স্থান হলো এ মাদরাসা। সুন্নাতে মোস্তফা (দঃ) এর যথাযথ গুরুত্বারোপের মাধ্যমে সত্যিকার আলেমে দ্বীন তৈরি করার লক্ষ্যে তাঁর রেখে যাওয়া আদর্শকে সামনে রেখে উন্নতির এক একটি সিঁড়ি পাড়ি দিচ্ছে তাঁর রক্তগড়া এ মাদরাসা। এ মাদরাসা যেন গাউছুল আজম দেখার প্রেমময় আয়না। যে আয়নায় প্রেমিকরা দেখতে পায় ভালোবাসায় গড়া হাজারো কাব্য, অনুভব করে তাঁর আগমন প্রস্থানের সুঘ্রান। তাই তাঁর এ স্মৃতিকে ধরে রাখতে মাদরাসার ছাত্র-শিক্ষকরা আয়োজন করলো পবিত্র ঈছালে ছাওয়াব মাহফিল।
তিনি গত ৩০ জানুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসা সম্মুখস্থ ময়দানে অনুষ্ঠিত ঈছালে ছাওয়াব মাহফিলে মাদরাসার শিক্ষক-ছাত্রসহ এলাকার সর্বস্তরের হাজার হাজার নবীপ্রেমিক মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৯নং কাগতিয়া কামিল এম. এ. মাদরাসা শিক্ষাঙ্গন শাখা।
বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ওলামা পরিষদের সভাপতি হযরতুলহাজ¦ আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফী, কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন, মাওলানা মুহাম্মদ শোয়াইবুর রহমান প্রমুখ।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।