আল জামেয়াতুল ইসলামীয়া মাদ্রাসার সুপার’র বিরুদ্ধে অনিয়ম ও দুৃর্নীতির অভিযোগ

 

 

সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া অাল জামেয়াতুল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার ও পৌর জামায়াতের অামির  কালিমুল্লাহর বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়ম এবং মাদ্রাসার তহবিল অাত্মসাতের অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় সুপারের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর  অভিভাবক সৈয়দ দীন মোহাম্মদ।

 

অভিযোগ সুত্রে জানা গেছে,  কমিটির সভাপতি প্রকৌশলী অাহসান উল্যাহ ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর নিহত হন।  সভাপতি নিহত হওয়ার পর নিয়ম বহির্ভূত ভাবে কমিটির সদস্য জনৈক রুহুল অামিনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে, যিনি বৈধ সদস্য নন। মাদ্রাসার বিভিন্ন খাতে খরচের বিল ভাউছার তৈরি করে তহবিল অাত্মসাত করে অাসছে।

অারো জানা যায়, প্রতিবছরের ন্যায় ২০১৭ সালেও বেতন সহ অানুসাঙ্গিক অাদায় প্রায় ৭ লক্ষ টাকা।  কিন্তু ২০১৪ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষক গন মাদ্রাসা থেকে পাওনাকৃত বেতন ভাতা বকেয়া রয়েছে।

এছাড়া সুপার কালিমুল্লাহরর বিরুদ্ধে  শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে।

দুর্নীতির অভিযোগ অস্বীকার কালিমুল্লাহ বলেন, সকল সদস্যের মতামত নিয়ে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে।

এ ব্যাপারে সোনাগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অাল মমিন জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *